• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ নবীনগরের কৃতী সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন জেল খেটে ফিরেই শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১

দাউদকান্দিতে ৪৬২০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৭

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

এ. কে. পলাশ:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ হাজার ৬২০ পিস ইয়াবা, সাড়ে ৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় দুইজন, ডাকাতি মামলায় তিনজন এবং সিআর ও জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজনসহ মোট সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দাউদকান্দি মডেল থানা সূত্রে জানানো হয়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এসআই মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩ হাজার ৬৮০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজাসহ মো. হৃদয় হোসেন (২৬) ও তাসলিমা (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে এসআই রিজোয়ানুল ইসলাম মেঘনা-গোমতী সেতুর নতুন টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৪০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার তিন আসামি—জাকির হোসেন রানা (৩৯), দুলাল শরীফ (৪৬) ও রুবেল মিয়া (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. হাবিব (৩৮) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মোছা. পরুশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন