• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মো. আশরাফুল ইসলাম আকন্দ:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে ধাপেরহাট তদন্ত কেন্দ্রের একটি অভিযানে ইদুলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আল-আমিনের চায়ের দোকানের সামনে বাঁশের তৈরি টংঘরে (মাচা) অভিযান চালানো হয়। এ সময় সেখানে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মহিপুর বাজার এলাকার মো. শাহাদাত হোসেন (৩৭), কোনাপাড়া গ্রামের মো. জয়নুল আবেদিন (৪৫), হরিনাথপুর গ্রামের মো. আরিফ (৩৫), কাঁঠাল লক্ষীপুর গ্রামের মো. রবিউল সরকার (৫৮), কোনাপাড়া গ্রামের মো. হারুন মিয়া (২৫) এবং একই গ্রামের শিউলি হিজড়া (৩০)। তাঁরা সবাই সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ৩ হাজার ১১০ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন