• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের (২৪ মাস) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর মডেল মসজিদের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতি কর্মচারী ইউনিয়ন।

সংগঠনের সভাপতি দানিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি তাজিবুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু, যুগ্ম সম্পাদক মনোতোষ কুমার রায় এবং সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

এ ছাড়া কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা, মালিক-শ্রমিকের সুসম্পর্ক জোরদার করা এবং যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত কমিটি আগামী ২৪ মাস চাঁপাইনবাবগঞ্জের পরিবহন খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন