নাটোরের সিংড়ায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সরকারি প্রশাসনিক কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, ৯ নম্বর তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সিংড়া পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, উপজেলা ওলামা দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল খালেক বিশ্বাস।
সভায় স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং মতামত দেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।