• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ ভাঙ্গুড়ায় অভিনব উপায়ে ভেজাল দুধ তৈরি, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা হেঁটে হেঁটে ব্যবসায়ীদের কথা শুনলেন গৃহায়ণমন্ত্রী, পরিদর্শন করলেন ভূমি অফিস উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মেঘনায় ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কারাগারে মেঘনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান গ্রামীণ সংঘর্ষে নিঃস্ব পরিবার, থমকে যায় উন্নয়নের চাকা প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সিরাজুল কবির বুলবুল:

“প্রতারণার ফাঁদে বন্দি নয়, সচেতনতায় নিরাপদ আগামী”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে, ইপসা (YPSA) ও আইওএম (IOM)-এর সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

এ সময় মানব পাচার প্রতিরোধের প্রতিপাদ্য তুলে ধরেন ইপসা ও আইওএম-এর কর্মকর্তারা। বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন সেন্ট্রাল প্রেসক্লাব উখিয়া উপজেলার সহসভাপতি ও গণমাধ্যমকর্মী সিরাজুল কবির বুলবুল এবং হাতীমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য রহিম সিকদারসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ পথে মানব পাচার প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠীকে আরও সচেতন হতে হবে। মানব পাচারকারী দালালদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। তবেই ধীরে ধীরে এই অবৈধ মানব পাচার কমে আসবে।

কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, উন্নয়ন সহযোগী সংস্থা এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন