• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা প্রশাসনের ঘোষিত ‘এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত হন প্রণয় বিশ্বাস। বর্তমানে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশব্যাপী সততা ও কর্মদক্ষতার জন্য আলোচিত সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ১৬ জুলাই কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি জনবান্ধব ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

প্রণয় বিশ্বাস বলেন, কুলাউড়ায় ভূমি সেবাকে আরও জনবান্ধব ও হয়রানিমুক্ত করাই তাঁর প্রধান লক্ষ্য। দালালচক্র ও সিন্ডিকেটের কারণে যেন কোনো মানুষ ভূমি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

প্রণয় বিশ্বাস রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। ২০২২ সালের ৪ ডিসেম্বর সরকারি চাকরিতে যোগদান করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকরি জীবনের শুরুতেই কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সিলেট জেলা প্রশাসনের ‘এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননা লাভ করেন। কুলাউড়া তাঁর দ্বিতীয় কর্মস্থল।

তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও মানবিক ভূমি সেবা পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। এ ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রণয় বিশ্বাস জানান, লেখাপড়া করেছেন রাজশাহী ও ঢাকায়, আর চাকরির সুবাদে সিলেট অঞ্চলের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। ফলে এ অঞ্চলকে তিনি নিজের আপন এলাকা বলেই মনে করেন।

যোগদানের পরপরই তিনি হাকালুকি হাওরে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদে এনে ধ্বংস করা হয়।

তিনি বলেন, কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন