• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আবারও খুলে গেল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার টেকনাফে মানব পাচারমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত বীরগঞ্জে যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে নতুন রাজনৈতিক মোড়: আলীম সরকার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন তাহিরপুরের সুজন পালের বাড়িকে ঘিরে মাদকের আস্তানার অভিযোগ শার্শায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নাসির উদ্দীন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে নতুন রাজনৈতিক মোড়: আলীম সরকার

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মো. আরফান আলী:

গত বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম. এ. আলীম সরকার এক বিবৃতিতে বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন একজন রাষ্ট্রপতির প্রয়োজন, যিনি দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হবেন এবং সংবিধানের অভিভাবক হিসেবে নিরপেক্ষতা, প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হয়ে উঠবেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংলাপ, সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকারের পরিচয় দিয়েছেন। রাষ্ট্রপতির পদে তিনি অধিষ্ঠিত হলে দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে একজন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হতে পারেন বলে তিনি মনে করেন।

এম. এ. আলীম সরকার আরও বলেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় স্বার্থ রক্ষার জন্য নয়; বরং জাতীয় ঐক্য, সাংবিধানিক ভারসাম্য এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনে এমন ব্যক্তিকে সমর্থন করা প্রয়োজন, যিনি জাতীয় ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

পরিশেষে এম. এ. আলীম সরকার আশা প্রকাশ করেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে এমন একজন ব্যক্তির নির্বাচন হবে, যিনি দেশের সকল নাগরিকের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দৃঢ়ভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন