• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১ দাউদকান্দিতে ৪৬২০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৭ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত, সন্দেহ আরএসওর সশস্ত্র সদস্যদের মেঘনায় ১১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার মেঘনায় শিক্ষার্থীদেরসহ সকলের প্রতি সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান খন্দকার মারুফ হোসেনের গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা

মেঘনায় ১১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আল-মামুন:

কুমিল্লার মেঘনা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চাউলাঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার এসআই (নিরস্ত্র) মো. মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চাউলাঘাটা এলাকার বাসিন্দা জহিরুল হক (৪৭)-এর বসতঘরে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. মকবুল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করেন। এ ঘটনায় মেঘনা থানায় এফআইআর নং-১৮, তারিখ ২৯ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানকালে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি। অভিযানে ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন