• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ নবীনগরের কৃতী সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন জেল খেটে ফিরেই শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

‘দুর্নীতিবিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), খুলনার আয়োজনে এবং তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের স্বপ্নের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মকে সততার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে দুর্নীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন, সজেকা খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ।

এ সময় আরও বক্তব্য দেন তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহসভাপতি বিএম জুলফিকার রায়হান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রহিমা খাতুন ও এস এম নাহিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম শাওন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. জমির উদ্দীন এবং ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দীন প্রমুখ।

ফাইনালে বিতর্কের বিষয় ছিল—‘দেশের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি।’ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে পক্ষে অংশ নেয় সমকাল মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনাল বিতর্কে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুমিরা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কের ফাইনালে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন বিজয়ী দলের বক্তা রিয়া ঘোষ।

রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় তালা উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন