• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের

আল - মামুন / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় নদীতে গোসল করতে নেমে আমির হামজা (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের  উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা উত্তরপাড়া এলাকার মো. ফারুক হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে আমির হামজা পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা নদীতে গোসলের সময় শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন