• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সার্জিও গর, উঠে এলো গুরুত্বপূর্ণ নানা বিষয় রাষ্ট্রায়ত্ত সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল প্রতিবাদের শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে: নোবিপ্রবির তিন শিক্ষকের যাত্রা

হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আরিফ আহম্মেদ:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ খয়রাতুরি, রঘুনাথপুর, খন্দকপাড়া এবং ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের দর্শারপাড়সহ চারটি এলাকার মাদক ব্যবসায়ী ও কিছু মাদকসেবীর তালিকা প্রশাসনের হাতে তুলে দিয়েছে স্থানীয় যুবসমাজ। একই সঙ্গে তারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

স্থানীয় তরুণ ও প্রবীণদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতিরোধের চেষ্টা করা হলেও মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমেনি। বরং তাদের প্রভাবের কারণে এলাকার যুবসমাজ ক্রমেই মাদকাসক্ত হয়ে পড়ছে। এমনকি ১০-১১ বছর বয়সী কিশোর থেকে শুরু করে ২৫-২৬ বছর বয়সী তরুণ এবং ৪৫-৫০ বছর বয়সী ব্যক্তিদের মধ্যেও মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে।

এ পরিস্থিতিতে দর্শারপাড়, দক্ষিণ খয়রাতুরি, খন্দকপাড়া ও রঘুনাথপুর—এই চারটি এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং তাদের সহযোগীদের একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলমের কাছে জমা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে যে, তালিকাভুক্তদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া হালুয়াঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছ।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে এভাবে তথ্যভিত্তিক তালিকা পাওয়া গেলে মাদকের বিরুদ্ধে অভিযান আরও কার্যকর হবে।

তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, অবিলম্বে মাদক কেনাবেচা ও সেবন বন্ধ করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন