• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সার্জিও গর, উঠে এলো গুরুত্বপূর্ণ নানা বিষয় রাষ্ট্রায়ত্ত সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল প্রতিবাদের শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে: নোবিপ্রবির তিন শিক্ষকের যাত্রা উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ স্থাপনের নির্দেশ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। মার্কিন ব্যবসায়ীরা শিগগিরই বাংলাদেশ সফর করে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করবেন।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা সম্ভাব্যতা যাচাই করবেন।

বিশেষ দূত বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। আমরা যেমনটি আলোচনা করেছি, আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি এর মধ্যে, কিছু ইতোমধ্যে, এই সপ্তাহে দেখেছি। আমরা বাংলাদেশের জন্য আমাদের ট্রাভেল অ্যাডভাইজরি কমিয়ে দিয়েছি, যাতে মানুষকে পর্যটক হিসেবে এবং বিনিয়োগে আগ্রহী হিসেবে এখানে আসতে উৎসাহিত করা যায়।

তিনি জানান, আগামী সপ্তাহে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল সফর করতে যাচ্ছে। আমরা যে বার্তাটি নিশ্চিত করতে চাই তা হচ্ছে, আমাদের দুই পক্ষের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। আর সেটা ওষুধ শিল্পের সঙ্গে সম্পর্কিতই হোক না কেন বা অন্য কোনও কিছুর সঙ্গে হোক না কেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এই সম্পর্ক তৈরি করতে এবং পরবর্তী স্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছি।

গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত। ৩১ জুলাই তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। ১ আগস্ট সকালে সফরের শেষ দিন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন