• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দায় ১০ টাকা নিয়ে বিরোধে ৮ বছরের শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভেতরে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখছেন বিরোধীদলীয় নেতা এক বছরের সাজার মামলায় গ্রেফতার দেখানো হলো রিজেন্টের সাহেদকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান অ্যাটর্নি জেনারেলের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতি, ডাকাতদের গুলিতে আহত ১ যেভাবেই আসুন, জনগণ আপনাকে স্বাগত জানাবে: শেখ হাসিনাকে পরওয়ার রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ কাদেরসহ ৭ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৪ আগস্ট যুক্তিতর্ক

টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতি, ডাকাতদের গুলিতে আহত ১

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নুরুল আবছার:

কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির সময় সশস্ত্র দুর্বৃত্তরা গুলি ছুড়লে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে যৌথ বাহিনী ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন