• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতি, ডাকাতদের গুলিতে আহত ১ যেভাবেই আসুন, জনগণ আপনাকে স্বাগত জানাবে: শেখ হাসিনাকে পরওয়ার রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ কাদেরসহ ৭ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৪ আগস্ট যুক্তিতর্ক উখিয়ায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী মাদকমুক্ত কাইচাইল গড়ার অঙ্গীকার মোক্তার হোসেন কবিরের, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি: হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন

উখিয়ায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়া উপজেলায় আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী।

পরিদর্শনকালে তিনি প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা, পরিবেশগত দিক এবং স্থানীয় জনগণের সার্বিক সুবিধার বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তিনি বলেন, পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলাবাসীর প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে উখিয়ার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে, পরিবেশ দূষণ কমবে এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপজেলা গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন