ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাত্র ১০ টাকা নিয়ে বিরোধের জেরে মাফুজা আক্তার (৮) নামে এক শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দী গ্রামে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ টাকা পাওনাকে কেন্দ্র করে একপর্যায়ে বিরোধের সৃষ্টি হলে মাফুজা আক্তারকে ইট দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ফাতেমা (২৫), পিতা—বাবলু সেখ, গ্রাম—তারাকান্দীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।