• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান অ্যাটর্নি জেনারেলের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতি, ডাকাতদের গুলিতে আহত ১ যেভাবেই আসুন, জনগণ আপনাকে স্বাগত জানাবে: শেখ হাসিনাকে পরওয়ার রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ কাদেরসহ ৭ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৪ আগস্ট যুক্তিতর্ক উখিয়ায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী মাদকমুক্ত কাইচাইল গড়ার অঙ্গীকার মোক্তার হোসেন কবিরের, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি: হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য

স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি: হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত

নিজস্ব সংবাদ দাতা / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

“স্কাউটিং করি, সুন্দর বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট, হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত হয়েছে। শৃঙ্খলা, মানবসেবা, নেতৃত্ব, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৬ নং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালমান ওমর। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্কাউটিং কেবল একটি সংগঠন নয়, বরং তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার এক অনন্য আন্দোলন। দেশপ্রেম, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ। তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা, স্বেচ্ছাসেবী মনোভাব ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হয়, যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, স্কাউটার, রোভার স্কাউট, স্কাউট সদস্য, সুধীজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন