• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]

দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

এম. এ. এইচ. রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সানকিভাঙা বাজারের পাগলা মার্কেটের একটি দোকানে রাখা খালি কলসির ভেতর থেকে বড় আকৃতির একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে মেরে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা মার্কেটের একটি দোকানে রাখা খালি কলসির ভেতরে সাপটি ঢুকে অবস্থান করছিল। বিষয়টি নজরে এলে স্থানীয়রা কলসির ভেতরে সাপটি দেখতে পান। বড় আকৃতির গোখরা সাপটি দেখে দোকানদারসহ আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপটি কলসি থেকে বের করে মেরে ফেলা হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে খালি কলসি, হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন পাত্র যত্রতত্র ফেলে না রাখার বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। দীর্ঘদিন এসব পাত্র অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণী সেখানে আশ্রয় নিতে পারে।

এ বিষয়ে স্থানীয়দের বাড়ি ও দোকানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি খালি কলসি, হাঁড়ি-পাতিল ও অন্যান্য পাত্র নিয়মিত পরিষ্কার করে নিরাপদ স্থানে সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন