• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। রোববার (২ আগস্ট) সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে সিজেএফডির নেতারা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে কুমিল্লা প্রেসক্লাব আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার মাধ্যমে কুমিল্লার উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রেসক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে একাত্তর টেলিভিশনের কাজী এনামুল হক ফারুক এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার ইমতিয়াজ আহমেদ জিতু নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সভাপতি পদে তাওহীদ হোসেন মিঠু ও সাদিক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন চন্দ্র দাস, পাঠাগার সম্পাদক জি. এম. জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দিলীপ মজুমদার নির্বাচিত হয়েছেন। পাশাপাশি নির্বাহী সদস্য হিসেবে এইচ. এম. জাকারিয়া মানিক, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইয়াসমীন রীমা, খালেদ সাইফুল্লাহ ও আনোয়ার হোসাইন দায়িত্ব পেয়েছেন।

বিবৃতিতে সিজেএফডির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সার্বিক সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে কুমিল্লা প্রেসক্লাব অতীতের ধারাবাহিকতায় পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন