• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে আগামী ৬ আগস্ট একটি বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। লিবিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত এ ফ্লাইটে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন করা বাংলাদেশিরা অংশ নেবেন।

রোববার বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অনিয়মিত অবস্থায় থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস দীর্ঘদিন ধরে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিতে লিবিয়া সরকারের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস নিয়মিত সমন্বয় করছে।

দূতাবাস জানায়, গত মার্চ ও এপ্রিল মাসে যেসব বাংলাদেশি নাগরিক তাঁদের পাসপোর্ট ও ট্রাভেল পারমিট জমা দিয়েছেন, তাঁদের মধ্যে তালিকাভুক্ত ব্যক্তিদের বর্তমান অবস্থান ও দেশে ফেরার আগ্রহ জরুরি ভিত্তিতে নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে তাঁদের আগামী ৩ আগস্ট, সোমবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে নিজ নিজ সিদ্ধান্ত জানাতে অনুরোধ করা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ওই দিন উপস্থিত ব্যক্তিদের বহির্গমন ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে ৬ আগস্টের বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে অন্তর্ভুক্তি ব্যাহত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

লিবিয়ায় অবস্থানরত তালিকাভুক্ত বাংলাদেশি অভিবাসীদের নির্ধারিত সময়ের মধ্যে দূতাবাসে উপস্থিত থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন