• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইকোনমিক জোনের ভেতরেই চুরি, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষ, চাঁদা দাবির অভিযোগ, উভয় পক্ষের থানায় এজাহার ত্রিশালে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড বাকেরগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাক্টরের পেছনে ছুটে চলা শৈশব পাঁচবিবিতে জুলাই আন্দোলনের শহীদ বিশাল সরকারের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবি; কর্মসূচি শেষে সড়ক দুর্ঘটনায় আহত যশোর জেলা সমন্বয়ক বাহুবলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত, আহত ২

কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি প্রবাসী মো. শফিকুল মাতুব্বর।

রোববার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মাতুব্বর দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে আসছেন। প্রবাসে অবস্থান করেও তিনি এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মসজিদ-মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা প্রদান, পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।

প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে শফিকুল মাতুব্বর বলেন,
“কাইচাইল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ চাই।”

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সেবামূলক উদ্যোগ এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণে শফিকুল মাতুব্বরের প্রতি ইউনিয়নের সাধারণ মানুষের ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি কাইচাইল ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন