• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবলে উন্মাদনা, চ্যাম্পিয়ন নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে নিয়ে অসদাচরণের অভিযোগ, তদন্তের দাবি মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব হলেন সালাউদ্দিন সরকার তুমব্রু সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ৬০০ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা মুকসুদপুরে আওয়ামী লীগে বড় ধাক্কা: একযোগে ৪০ নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বাংলাদেশে আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আরআরআরসি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে নিয়ে অসদাচরণের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো. জুয়েল কাজী:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরির বিরুদ্ধে এক শিশুশিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) অভিযোগটি প্রকাশ্যে আসার পর বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় শিশুদের নিরাপদ শিক্ষার স্থান। তাই এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দপ্তরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত দপ্তরির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখন পর্যন্ত জানা যায়নি।

সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন