• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ মনে কি পড়ে সেই দিনের কথা? ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান

নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মোঃ ছাব্বির হাসান:

সাধারণ মানুষের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর মান্দা উপজেলায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির একটি বড় কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে প্রায় সহস্রাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় কারখানার মূল পরিচালকের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হলেও অভিযানের আগেই কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মান্দা থানাধীন ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজার এলাকার সরদারপাড়ায় অভিযান চালিয়ে বারিল্যা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোতাহার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মোতাহার হোসেনের বসতবাড়িটিই দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরির একটি কারখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযানকালে পুরো বাড়িজুড়ে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম, বিপুল পরিমাণ ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) এবং প্রস্তুত চোলাই মদ পাওয়া যায়।

অভিযানে উদ্ধার করা হয় ১২টি নীল রঙের প্লাস্টিকের ড্রাম, যার প্রতিটিতে ৮০ লিটার করে মোট ৯৬০ লিটার ওয়াশ ছিল। এছাড়া একটি বড় সিলভার পাতিলে আরও ৩০ লিটার ওয়াশ পাওয়া যায়। তিনটি সাদা প্লাস্টিকের জারকিনে সংরক্ষিত ৩০ লিটার প্রস্তুত চোলাই মদও জব্দ করা হয়। সব মিলিয়ে ১ হাজার ২০ লিটার ওয়াশ ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা।

এছাড়াও চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত একটি মাটির পাতিল, একটি গ্যাস সিলিন্ডার এবং একটি গ্যাসের চুলা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে বাকি চোলাই মদ, ওয়াশ এবং মদ তৈরির কারখানাটি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। অভিযান শুরুর আগেই কারখানার সঙ্গে জড়িত কয়েকজন পালিয়ে যায়। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মান্দা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার আসামিসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সাধারণ মানুষের প্রতি মাদকবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে জানিয়েছে, জনগণের সক্রিয় সহযোগিতার কারণেই এ ধরনের বড় অভিযান সফল হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন নাগরিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যারা নিয়মিত মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন