• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

নগরকান্দায় ‘ডিবি পরিচয়ে অপহরণ’ নাটকের রহস্য উদ্ঘাটন, দুই যুবক উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মোঃ জুয়েল কাজী:

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগের রহস্য উদ্ঘাটন করেছে নগরকান্দা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে অভিযোগের ভুক্তভোগী লিটন মোল্লা ও তার সহযোগী সুমন মোল্লাকে উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পরিবারের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে তারা নিজেরাই অপহরণের নাটক সাজিয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড় পাইককান্দি গ্রামের বাসিন্দা লিটন মোল্লার বড় ভাই এনায়েত মোল্লা নগরকান্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ডিবি পুলিশের পরিচয়ে কয়েকজন ব্যক্তি লিটনকে তুলে নিয়ে গেছে এবং পরে পরিবারের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে নগরকান্দা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় লিটন মোল্লা ও তার সহযোগী একই গ্রামের দেলোয়ার মোল্লার ছেলে সুমন মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে ফরিদপুর থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, অভিযোগের পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় লিটন ও সুমনের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে জানা যায়, পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের উদ্দেশ্যে তারা নিজেরাই ডিবি পুলিশের পরিচয়ে অপহরণের নাটক সাজিয়েছিল।

তিনি আরও জানান, নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) সনাতন কুমার মণ্ডলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন