• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ মনে কি পড়ে সেই দিনের কথা? ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান বিএনপি, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের ঐক্যেই এসেছে ৫ আগস্টের বিজয়

জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শহীদুল ইসলাম শরীফ:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন সময় ও পৃথকভাবে আজ বুধবার (৫ আগস্ট) ২০২৬ খ্রিষ্টাব্দে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বৈচিত্র্যময় কর্মসূচি, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

দিনটি স্মরণে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, শিক্ষার্থীদের ত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে চিত্রাঙ্কন ও সাহিত্যের ভাষায় ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা শেষে জুলাই যোদ্ধাদের বীরত্ব ও অবদান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্যের পক্ষে লড়তে শিখিয়েছে। তরুণ প্রজন্মের এই ঐতিহাসিক ত্যাগ ও আন্দোলন দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। শিক্ষার্থীদের মধ্যে এই আদর্শ ও চেতনাই ছড়িয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য।”

আলোচনা সভাগুলোতে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের আশু সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন