• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ মনে কি পড়ে সেই দিনের কথা? ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান বিএনপি, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের ঐক্যেই এসেছে ৫ আগস্টের বিজয়

যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় মিছিল, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পৃথকভাবে র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অন্যান্য রাজনৈতিক দল। দিবসটি ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, পেশাজীবী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। “গণতন্ত্রের জন্য লড়ি, নতুন বাংলাদেশ গড়ি”—সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে যশোরের রাজপথ।

মিছিল শেষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে বকুলতলায় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা মিজানুর রহমান খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন