• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ মনে কি পড়ে সেই দিনের কথা? ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান বিএনপি, ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের ঐক্যেই এসেছে ৫ আগস্টের বিজয় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে: প্রধানমন্ত্রী

ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মোঃ ছাব্বির হাসান:

নওগাঁর ধামইরহাট উপজেলার নিমতলী বাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন।

এদিকে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় এবং পরিবারের সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, যদি কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে অনতিবিলম্বে ধামইরহাট থানায় অথবা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

পুলিশের মতে, সাধারণ মানুষের সামান্য সহযোগিতা ও তথ্যই হয়তো অজ্ঞাত ওই ব্যক্তিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন