• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এসব অভিযানে নারীসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৭ আগস্ট মহানগরীর মতিহার, বোয়ালিয়া, শাহমখদুম, চন্দ্রিমা ও তালাইমারী পুলিশ ফাঁড়ি এবং বেলপুকুর থানা পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রাত পৌনে ৮টার দিকে মতিহার থানা পুলিশ সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে মোছা. কমেলা বেগম (৫২)কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৪৫ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, রাত পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ রাজারহাতা এলাকায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশে সিটি কলেজ হোস্টেলের সামনে ফুটপাতে অভিযান চালায়। এ সময় রাজশাহী জেলার বাগমারা থানার নাউপাড়া গ্রামের আলতাব প্রামাণিকের ছেলে মো. ফিরোজ আলী (১৯)কে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী হিসেবে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সোনারপাড়া গ্রামের মো. আবু সুফি পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।

আরএমপি জানায়, মহানগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন