• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব উখিয়ায় অভিভাবক ও সুধী সমাবেশে এমপি শাহজাহান চৌধুরী যশোরের চৌগাছায় ৭ বছরের মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

শহীদুল ইসলাম শরীফ:

দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম সফল করার লক্ষ্যে ঢাকার দোহারে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা। শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

উদ্বোধনী বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের সব কর্মসূচি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”

এ সময় তিনি সমাজের নানা অসঙ্গতি ও অপতৎপরতা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।

দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, কেন্দ্রীয় জাসাসের সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুল আলম বেপারী, নুরুল ইসলাম বেপারী, মাহাবুবুর রহমান পান্নু ও হাবিবুর রহমান চুন্নু।

এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসেম বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সানু মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছিয়ার রহমান বাচ্চু খান ও জিএস সেন্টু ভূঁইয়া, ঢাকা আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুস খান, দোহার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসনাত খালাসী এবং দোহার উপজেলা জাসাসের সাবেক সভাপতি বজলুর রহমান পপিসহ দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন