• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব উখিয়ায় অভিভাবক ও সুধী সমাবেশে এমপি শাহজাহান চৌধুরী যশোরের চৌগাছায় ৭ বছরের মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মো. জাহিদুর রহমান অশ্রু পৌরসভার উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে গণসংযোগ করেছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পাঁচবিবি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে গণসংযোগ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগকালে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা যায় বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি পৌরসভা যুব বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম মাসুম, ৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মো. নাইম এবং ৫ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মো. আহানাফ নাফিসসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগ শেষে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রু বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য পাঁচবিবি পৌরসভা গড়ে তুলতে তারা অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন