• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন খাইরুল ইসলাম সজিব। নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয় এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। নিয়োগপত্রে বলা হয়েছে, খাইরুল ইসলাম সজিব সংসদ সদস্যের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয় করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা করবেন।

নিয়োগপত্র অনুযায়ী, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং সংসদ সদস্যের নির্দেশক্রমে বহাল থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সজিব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন সংসদ সদস্য।

এদিকে নিয়োগপত্রের অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, র‍্যাব-১১-এর অধিনায়ক, ৬২ বিজিবির অধিনায়ক, পুলিশ সুপার, সোনারগাঁ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন