• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মো. ছাব্বির হাসান:

আজ ১০ আগস্ট ২০২৬, রোজ সোমবার অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ধামইরহাট উপজেলা ট্রাক, ট্যাঙ্ক-লরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-২৬৫০)-এর ধামইরহাট শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ও সম্মেলন। উক্ত নির্বাচনে সাধারণ শ্রমিকদের অভূতপূর্ব সমর্থনে সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিশাল চমক সৃষ্টি করেছেন তরুণ ও জনপ্রিয় শ্রমিক নেতা মো. মেহেদী হাসান।

নির্বাচন শেষে বিজয়ী সভাপতি মো. মেহেদী হাসানকে ফুলের মালা দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন।

এই নির্বাচনকে সফল ও সার্থক করতে সার্বিক তত্ত্বাবধান ও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেন ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমিন। সেই সঙ্গে বিশেষ ভূমিকা ও সহযোগিতা রাখেন ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান এবং ৪ নম্বর উমার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন।

এছাড়াও ধামইরহাট উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিনরাত অক্লান্ত পরিশ্রম এই বিজয় অর্জনে বড় অবদান রাখে।

সম্মেলনে শ্রমিক ইউনিয়নের সকল স্তরের সাধারণ সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মো. রুহুল আমিন ও নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “আমাদের সকলের আন্তরিক পরিশ্রম আজ সফলতায় রূপ নিয়েছে। সংগঠনকে শক্তিশালী করতে এবং শ্রমিকদের অধিকার আদায়ে আগামী দিনে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন