• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

বিপ্লব সিকদার / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন উপ কমিশনার এবং দুজন যুগ্ম কমিশনার। দেশের বিভিন্ন কাস্টমস হাউস, কমিশনারেট, এনবিআর ও সংশ্লিষ্ট দপ্তরে এসব কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একজন উপ কমিশনারকে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের উপ কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এ পদায়ন করা হয়েছে। তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে SASEC-ITF-SDP: NBR PART প্রকল্পের দায়িত্বও বহাল রাখা হয়েছে।
ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের উপ কমিশনার মুনাওয়ার মুরসালীনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ময়মনসিংহে বদলি করা হয়েছে। পূরবী সাহাকে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) থেকে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে।
কাস্টমস হাউস, ঢাকার উপ কমিশনার মো. কেফায়েত উল্যাহ মজুমদার এবং কাস্টমস হাউস, চট্টগ্রামের উপ কমিশনার মো. জাকির হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে। ঢাকা (পশ্চিম) কমিশনারেটের ফারহানা বেগম ও মো. সাজ্জাদ হোসেনকেও জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে।
কাস্টমস হাউস, ঢাকার উপ কমিশনার মনোয়ারা আক্তারকে শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে পদায়ন করা হয়েছে। তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে।
খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার এইচ এম কবিরকে কাস্টমস হাউস, ঢাকায় বদলি করা হয়েছে। কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের উপ কমিশনার আরজিমা খাতুনকে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এ পদায়ন করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের উপ কমিশনার মোহাম্মদ সাইফুর রহমানকে কাস্টমস হাউস, ঢাকায় পদায়ন করা হয়েছে। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের উপ কমিশনার মুর্শিদা খাতুনকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এ বদলি করা হয়েছে।
ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের উপ কমিশনার মো. আবদুল কাইয়ুমকে জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে। ঢাকা (পূর্ব) কমিশনারেটের জিলাইকা তামান্না লিপিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কুমিল্লায় বদলি করা হয়েছে। রংপুর কমিশনারেটের উপ কমিশনার সন্তোষ সরনকেও জাতীয় রাজস্ব বোর্ডে পদায়ন করা হয়েছে।
যুগ্ম কমিশনার পদেও রদবদল
অন্য একটি প্রজ্ঞাপনে দুজন যুগ্ম কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেলকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রামে পদায়ন করা হয়েছে। তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওই একাডেমির দায়িত্বও দেওয়া হয়েছে।
অন্যদিকে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের যুগ্ম কমিশনার মো. আহসান উল্লাহকে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকায় পদায়ন করা হয়েছে। তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া ৬ আগস্ট জারি করা একটি বদলি আদেশের কার্যকারিতার তারিখও পরিবর্তন করা হয়েছে। যুগ্ম কমিশনার নূর এ- হাসনা সানজিদা অনসূয়ার বদলি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। একই আদেশে যুগ্ম কমিশনার সুরাইয়া সুলতানার অবমুক্তির তারিখ ১১ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ১৩ আগস্ট অপরাহ্নে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর যোগদানপত্রের অনুলিপি এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠাতে বলা হয়েছে।
এনবিআরের এই রদবদলের ফলে দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউস, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে পরিবর্তন আসছে। বিশেষ করে কুমিল্লা, ময়মনসিংহ, খুলনা ও ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন