• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শহীদুল ইসলাম শরীফ:

আগামী পাঁচ বছরের মধ্যে পুরো দেশকে সবুজে ঘেরা করার লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এ বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ১১ আগস্ট, মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের নবাবগঞ্জ রোডস্থ নয়াবাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউ’-এর উদ্যোগে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। তবে কেবল চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এসব গাছের সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়ে সবাইকে সবসময় সচেষ্ট থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ঘোষ মনির, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহসীন মন্টু, শাক্তা ইউনিয়ন পরিষদের প্রশাসক হালিমা বেগম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবদল নেতা মাসুদ রানা ও জানে আলম সুমনসহ রোটারি ক্লাব গুলশান অ্যাভিনিউয়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন