• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট

মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের

বিপ্লব সিকদার / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে ছড়িয়ে পড়া প্রচারণাকে অসত্য, অবান্তর ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ আগস্ট শুক্রবার কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই মসজিদে জুমার নামাজ আদায় করেন কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
পুলিশ জানায়, মসজিদে প্রবেশের সময় ওসি তাঁর নিজের জুতা খুলে ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে তিনি নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। এ সময় মসজিদের প্রবেশপথে স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল।
পুলিশের দাবি, ওসি মন্ত্রী মহোদয়ের জুতা বা স্যান্ডেল বহন করেছেন—এমন প্রচারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা চালানো অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পুলিশ। একই সঙ্গে কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আগে এর প্রকৃত তথ্য যাচাই করার আহ্বানও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন