• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় গাড়ির চালক মো. ইসমাইল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে মেরিন ড্রাইভের শীলখালী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা মাদক শনাক্তকারী ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮টি মিনি কাটের মধ্যে ১৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ সময় গাড়ির চালক মো. ইসমাইলকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার ছোট হাবিরপাড়া এলাকার নুরুল বশরের ছেলে।

অভিযানে ১৬ হাজার পিস ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক বলেন, “মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত ও গুরুত্বপূর্ণ সড়কে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার রয়েছে। অভিনব কৌশলে মাদক পাচারের চেষ্টা করলেও তা প্রতিহত করা হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন