• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির

নিজস্ব সংবাদ দাতা / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, গোয়েন্দা কার্যক্রম, জননিরাপত্তা ও জনবান্ধব পুলিশিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় চাঁদপুর জেলার বিভিন্ন থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় মাদক, কিশোর অপরাধ, অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা কার্যক্রম এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশকে আরও দায়িত্বশীল, সক্রিয় ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ যাতে সংঘটিত না হয়, সে বিষয়ে পুলিশের তৎপরতা বাড়াতে হবে।

তিনি মাদক নিয়ন্ত্রণ ও কিশোর অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অপরাধের আগাম তথ্য শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ডিআইজি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সাধারণ মানুষ যেন পুলিশের কাছে সহজে সেবা ও সহযোগিতা পায়, সে বিষয়ে কর্মকর্তাদের আন্তরিক হতে হবে।

তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখা, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন