নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নেহাত হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট ২০২৬) রাতে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে উপজেলার পূর্ব পাটিচড়া এলাকায় তার নিজ বসতবাড়ির সামনে হিয়ারিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক নেহাত হোসেন উপজেলার পূর্ব পাটিচড়া গ্রামের মো. তরিকুল ইসলামের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।