নওগাঁর সাপাহার উপজেলায় সাদিয়া নামে এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (১২ আগস্ট ২০২৬) আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার শীতল মাঠ গ্রামের স্বামীর বাড়ি থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজের সময় তার পরনে ছিল খয়েরি রঙের থ্রিপিস। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাদিয়ার কিছু মানসিক ও আচরণগত সমস্যা রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। কোথাও তাকে দেখা গেলে নিরাপদে রাখার পাশাপাশি দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি সাদিয়ার সন্ধান পেয়ে থাকলে বা কোথাও তাকে দেখে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৬১৩১১৩৪৬৬
সাদিয়ার সন্ধান পেতে সংবাদটি শেয়ার করে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।