• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মোঃ খাইরুল ইসলাম:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির উঠানে এক বৃদ্ধা শাশুড়ির মুখে ফুটন্ত গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ তারিখ সোমবার বিকেল ৫টার দিকে ভুক্তভোগী রাশিদা বেগম নিজ বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে তার পুত্রবধূ তানিয়া আক্তার (বাবার নাম: রফিকুল ইসলাম, বাড়ি: কিশোরগঞ্জ) এসে অতর্কিতভাবে রাশিদা বেগমের মুখে ও শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন।

তানিয়া আক্তারের স্বামীর নাম আপেল শিকদার। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গরম পানিতে রাশিদা বেগমের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত তানিয়া আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন