জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
শুক্রবার বিকেলে মাদ্রাসায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাব্যবস্থা, পরিবেশ ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এমপি ফজলুর রহমান সাঈদ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার, আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. নূর হোসেন আকন্দ বাবু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির ও আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম নান্নু এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমপি ফজলুর রহমান সাঈদের আকস্মিক পরিদর্শনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। পরিদর্শনকালে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।