• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মনপুরা (ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারসহ ওই পাঁচজনকে আটক করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজাহারুল ইসলাম জানান, কোস্টগার্ডের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়রা মেঘনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় ভাঙনসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন