• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল

নিজস্ব সংবাদ দাতা / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শহীদুল ইসলাম শরীফ:

গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোহারে বৃক্ষরোপণ কর্মসূচি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোহার উপজেলা ছাত্রদল, জয়পাড়া কলেজ ছাত্রদল এবং দোহার পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে দুপুরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং জয়পাড়া কলেজ প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃক্ষরোপণ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা ছাত্রদল, জয়পাড়া কলেজ ছাত্রদল এবং দোহার পৌরসভা ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে আজীবন আপসহীন নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর ত্যাগ ও রাজনৈতিক আদর্শ আমাদের আগামীর মূল পথপ্রদর্শক।”

মরহুম দেশনেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশ ও পরিবেশের সেবায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এতে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন