• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পূর্ব পাটাবুকা (আকন্দপাড়া) এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাইদ।

শুক্রবার (১৫ আগস্ট) তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন।

পরিদর্শনকালে এমপি ফজলুর রহমান সাইদ নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রয়োজনীয় ও আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. মো. সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার, বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমির মো. খায়রুজ্জামান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নূর বক্স মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন