ঢাকা   ০৪:২৮:০৯ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

পূজা চেরির বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 62 Time View

বিন্দুবাংলা টিভি. কম, বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি বিয়ে করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, দেশের নামকরা এক ব্যবসায়ীর সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে পূজা চেরির কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

চলতি বছরের শুরুর দিকেও পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, তিনি এনগেজড। পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন তিনি। তবে তার বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে ছবি প্রকাশ করে পূজা চেরি লিখেছেন, ‘প্রতিটি চরিত্র আমাকে নতুন কিছু শিখিয়েছে, প্রতিটি সিনেমা আমাকে আরও শক্ত করেছে। তবে বলুন তো, কোনটি এখানে নেই অনুমান করতে পারেন?’

তার এই পোস্ট ঘিরেও ভক্তদের মধ্যে নতুন সিনেমা কিংবা জীবনের নতুন কোনো অধ্যায় নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে ওই পোস্টে বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কোনো ইঙ্গিত দেননি অভিনেত্রী।

‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে ‘দম’ সিনেমায়।

এদিকে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে পূজা চেরির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় এটি এখনো গুঞ্জন হিসেবেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি