ঢাকা   ০১:২৫:৫৩ এএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান বিদ্যুৎ সক্ষমতা থাকলেও উৎপাদন কম : সংসদীয় কমিটি ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৩১ জন আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে চায় সরকার: অর্থমন্ত্রী দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৬

চৌদ্দগ্রাম দত্তসার রহমানীয়া মাদ্রাসার মাহফিল ১৪ নভেম্বর

চৌদ্দগ্রাম প্রতিনিধি
  • Update Time : Saturday, October 10, 2026,
  • 4 Time View

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ১৪ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) দুপুরে মাদ্রাসার মসজিদে মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সভাপতি সৈয়দ আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়েজ উল্লাহ। সভায় মাহফিল আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং নির্ধারিত সময়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করোনা ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের পরিচালক লায়ন কাজী জহিরুল ইসলাম, এশিয়া লজিস্টিকের পরিচালক মুরশেদুল আলম ভূঁইয়া মিল্লাত, সাইকা প্লাসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক নেতা এ এফ এম রাসেল পাটোয়ারী, এসেট রিয়েল এসিস্ট্যান্টের পরিচালক জাফর আহম্মেদ ভূঁইয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রয়াত খায়েজ আহম্মেদ ভূঁইয়ার ছেলে ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল হাসান সৈকত, মনির ভূঁইয়া, মীর আহম্মেদ ভূঁইয়া (কাইচ্ছুটি), ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন ফারুক মিয়াজী, মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মুফতি দেলোয়ার, মুহাদ্দিস মাওলানা ইউনুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় আগামী ১৪ নভেম্বরের বার্ষিক ওয়াজ মাহফিল সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি