ঢাকা   ০৯:০৫:৩৫ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 46 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ড. এ এন এম বজলুর রশীদ (পরিচিতি নম্বর-৬৫১১) অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁকে বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তবে ড. এ এন এম বজলুর রশীদের পর রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এই প্রজ্ঞাপনে কোনো তথ্য দেওয়া হয়নি।
প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সরকারি যানবাহন অধিদপ্তর, সরকারি আবাসন পরিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ এবং কর্মকর্তার ব্যক্তিগত তথ্য সংবলিত পিডিএস হালনাগাদের জন্য সংশ্লিষ্ট শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি