• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যশোরে যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার গ্রেপ্তার আসামিকে বাদীর মারধরের অভিযোগ নতুন কুঁড়ি ২০২৬–২০২৭ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩ রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা নগরকান্দায় অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলন ঝুঁকিপূর্ণ ভবন ও ভাঙা রাস্তা নিয়ে জামালচর প্রাথমিক বিদ্যালয় কমিটির উদ্বেগ ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষের ভিডিও করায় সাংবাদিক হেনস্তা, কেড়ে নেওয়া হলো মোবাইল নোবিপ্রবিতে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

ডিএমপির অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ৪৮৩

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এ সময় নগরীর বিভিন্ন থানায় ৫৯টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা (ডিবি) বিভাগ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে সবচেয়ে বেশি ১৩২ জনকে গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এছাড়া ওয়ারী বিভাগে ৮০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং লালবাগ বিভাগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে আরও ১১ জন গ্রেফতার হয়েছেন।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন ও ৫ লিটার দেশি মদ।

মাদকের পাশাপাশি অভিযানে ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ৫২৬ বস্তা চাল, ১১টি ছিনতাই হওয়া মোবাইল ফোন, ২টি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং একটি প্রাইভেটকারের রিমোট চাবি উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে দুই ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদক ও অপরাধমুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন