ঢাকা   ০৮:৪৬:৪৮ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ

আল মামুন
  • Update Time : Thursday, August 20, 2026,
  • 56 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

আল মামুন :

কুমিল্লার মেঘনা উপজেলায় একটি গোডাউনের তালা ভেঙে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেঘনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী সৈকত মিয়া (২৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের আবদুল্লাহপুর মোড় এলাকায় মো. আলী ইসলামের দোকানঘর ভাড়া নিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করে আসছিলেন সৈকত মিয়া। তিনি জেমস গ্রুপ, ওয়েন্ডার গ্রুপ ও সিটি গ্রুপ (ক্যান্ডি)-এর ডিলারশিপের মালামাল ওই গোডাউনে সংরক্ষণ করতেন।
গত ১৯ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে গোডাউনটি তালাবদ্ধ করে বাড়িতে চলে যান সৈকত। পরদিন ২০ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে গোডাউনে এসে তিনি দেখতে পান, সাটারে কোনো তালা নেই। পরে ভেতরে প্রবেশ করে মালামাল পরীক্ষা করে চুরির বিষয়টি জানতে পারেন।
অভিযোগে বলা হয়েছে, গোডাউন থেকে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের প্রাণ সস, ২ লাখ ৫০ হাজার টাকার বিভিন্ন ধরনের চকলেট এবং ৫০ হাজার টাকা মূল্যের বিস্কুটসহ মোট প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে।
সৈকত মিয়ার ধারণা, গত ১৯ আগস্ট রাত ১০টা থেকে ২০ আগস্ট ভোর ৩টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার মেঘনা থানায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি