ঢাকা   ০৮:৪৫:৪৮ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Friday, August 21, 2026,
  • 55 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন বাংলাদেশ সরকারি মুদ্রণালয় থেকে গেজেটটি প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
গেজেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা হিসেবে মির্জা রুহুল আমিনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা এলাকার কালিবাড়ী, ডাকঘর ঠাকুরগাঁও-৫১০০ উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি সরকারি গেজেটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি