ঢাকা   ০৯:০৫:৫০ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 44 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আন্দালিভ রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর মন্ত্রণালয়টিতে এখন পূর্ণ মন্ত্রী দুইজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে মধ্যরাতে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিভ রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন জহির উদ্দিন স্বপন। ফলে নতুন করে আন্দালিভ রহমানকে একই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী দুইজন।

এদিকে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন। নির্বাচনের পর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার ছয় মাসের মাথায় একই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমানকে নিয়োগ দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি